1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr2219@gmail.com : contentmgr22 :
  3. contentmgr4693@yahoo.com : contentmgr46 :
  4. masudkapasiaatv@gmail.com : dailysokalerkontho :
  5. siteadmin6715@outlook.com : siteadmin67 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টোক ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন, জনসেবা ও এলাকার উন্নয়ন ঘিরে বাড়ছে আলোচনা। কাপাসিয়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টা: ভুয়া সাংবাদিক কে জনতার উত্তম মাধ্যম পরে পুলিশ এসে উদ্ধার। কাপাসিয়ায় রাতের আধারে হিন্দু মানিক চন্দ্রের জমি দখলের চেষ্টা, থানার দালালক্ষেত নামদারী আওয়ামী সাংবাদিক মাসুদ শেখ, ও নুরুল আমিন রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস: সফলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদীয়মান চ্যালেঞ্জের বস্তুনিষ্ঠ পর্যালোচনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ  শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন। কাপাসিয়া এসিল্যান্ড অফিসে গেইটের সামনের দোকানে চুরি, থানায় অভিযোগ।  গফরগাঁও অবৈধ বালু উত্তোলন , চুরির বালু বিক্রি হয় ভালুকা আর শ্রীপুর। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। আওয়ামীলীগ নেতা আশিকের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনের হিরিক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন?

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৪৬ Time View

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গোলের আতশবাজি ছড়াল বার্সেলোনা। দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে বৃহস্পতিবার ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এরপর গোল উৎসব শুরু হয় যেন। প্রতিপক্ষও পিছিয়ে ছিল না, ফলে গোলের সংখ্যা পৌঁছায় দুই অঙ্কে।

বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ম্যাচে করেছেন দুটি গোল। দ্বিতীয়ার্ধে ফেররান তরেস জোড়া গোল করেন। একবার করে জালের দেখা পান রবের্ত লেভানদোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি।

ম্যাচে শুরু থেকে পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। বল দখলে ৭৩ শতাংশ সময় এগিয়ে থেকে তারা গোলের জন্য নেয় ১৯ শট, যার ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিউলের ৯ শটের মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্যে।

অষ্টম মিনিটে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরলে রিবাউন্ড থেকে লেভানদোভস্কি গোল করেন। চতুর্দশ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান ইয়ামাল।

তবে ২৬ মিনিটে ইয়াং-উক চোর গোলে ব্যবধান কমায় সিউল। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়াহান আল-আরাবের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

কিন্তু বিরতির আগেই ইয়ামালের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় বার্সা। দানি ওলমোর দুর্দান্ত পাস ধরে বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে ফের গোলের ঝড় তোলে বার্সেলোনা। ৫৫ মিনিটে ক্রিস্টেনসেন, ৭৪ ও ৮৮ মিনিটে ফেররান তরেস এবং ৭৬ মিনিটে গাভি গোল করেন। মাঝখানে ৮৫ মিনিটে সিউল একটি গোল শোধ দিলেও ব্যবধান আর কমাতে পারেনি।

এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে সোমবার দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাব দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা।

আরইউ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com