1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr2219@gmail.com : contentmgr22 :
  3. contentmgr4693@yahoo.com : contentmgr46 :
  4. masudkapasiaatv@gmail.com : dailysokalerkontho :
  5. siteadmin6715@outlook.com : siteadmin67 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টোক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী দোসর শরিফ ওয়াহিদকে ঘিরে নানা অভিযোগ, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক ডাক্তার হাবিবুর রহমান। কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত কাপাসিয়ায় স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মারামারি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ টোকের অসুস্থ শিশুকে দেখতে চিকিৎসাকেন্দ্রে ছুটে গেলেন, কবির। কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন

মাহফুজুর রহমান রাসেল কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছে। ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী গ্রামের বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে বুধবার ভোরে দুর্বৃত্তরা আগুন দেয়ার সময় বাড়িতে কেউ ছিল না।

সংবাদ সম্মেলনে জাকারিয়া খানের স্ত্রী মহিলা দল নেত্রী শারমিন সুলতানা অভিযোগ করে বলেন, সে বাড়ির পাশে “ভাকোয়াদী কিন্ডারগার্টেন” নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেন। সম্প্রতি জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে তাদের বাড়িতে ককটেল হামলা চালানো হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত বা বুধবার ভোরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা বসতবাড়ির মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে টিনসেড বাড়ির চারটি কক্ষের আসবাবপত্র সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের ১৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
স্বজনদের উপস্থিতিতে কান্নাজড়িত কণ্ঠে শারমিন সুলতানা জানান, বর্তমানে তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অনেকেই শত্রুতা শুরু করে। এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দিয়ে সবকিছু ছাই করে দেয়।
আগুনের খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দল ও কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে ছড়িয়ে পড়া আগুনে তাদের বাড়ি সবকিছু ছাই হয়ে যায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক জাকারিয়া খান শারমিন সুলতানার স্বামী। চাকরির সুবাদে সে গাজীপুরে বসবাস করেন। শারমিনের বাবা আব্দুর রহমান মিয়াজী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। বুধবার সকাল ৯ টায় তিনি বাংলাদেশে আসছেন। এই সুবাদে তার মেয়ে শারমিন সুলতানা ওইদিন সন্ধ্যায় জয়দেবপুরের হাড়িনালে তাদের বাড়িতে যান। দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার সময় বাড়িতে কেউ ছিলো না। এই সুযোগে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে আগুন দিয়েছে। ঘটনার পর পর তিনি খবর পেয়ে বাড়িতে আসেন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততোক্ষণে তার বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পড়নের কাপড় টুকু ছাড়া আর কিছুই রইলো না।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, উপজেলার ভাকোয়াদী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক শারমিন সুলতানার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন। তিনি প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com