1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr2219@gmail.com : contentmgr22 :
  3. contentmgr4693@yahoo.com : contentmgr46 :
  4. masudkapasiaatv@gmail.com : dailysokalerkontho :
  5. siteadmin6715@outlook.com : siteadmin67 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
টোক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী দোসর শরিফ ওয়াহিদকে ঘিরে নানা অভিযোগ, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক ডাক্তার হাবিবুর রহমান। কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত কাপাসিয়ায় স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মারামারি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ টোকের অসুস্থ শিশুকে দেখতে চিকিৎসাকেন্দ্রে ছুটে গেলেন, কবির। কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন  কাশেরা গ্রামের দীর্ঘদিন অসুস্থ রুগীর পাশে দাঁড়ালেন কবির মেম্বার। শাসক নই সেবক হিসাবে থাকতে চাই সাধারণ জনগণের পাশে,- কবির

কাপাসিয়ায় স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মারামারি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪২৮ Time View

কাপাসিয়ায় ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মারামারি : প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এপি চৌধুরী কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের কর্মীদের মাঝে মারামারি সংঘটিত হয়েছে। এব্যাপারে উভয় পক্ষ ২৪ এপ্রিল রাতে কাপাসিয়া থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর প্রতিবাদে শনিবার বিকালে বিএনপি কর্মীরা স্থানীয় তিলশুনিয়া বাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের বিএনপি কর্মী মোঃ শামীম মোল্লা গত ২২ এপ্রিল তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি সাম্প্রতিক সময়ে জামাত-শিবিরকে গুপ্ত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো আপত্তিকর পোস্ট থেকে বিরত থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানান। প্রতিক্রিয়ায় স্থানীয় ওই এলাকার মোহাম্মদ খলিল বেপারী ইব্রাহিম নামে এক জামায়াত কর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, “লন্ডন পলাতক ভন্ড মুফতী কোথায় ছিলো এতো দিন ১৭ বছর”। এ নিয়ে উভয় ব্যক্তি এবং অন্যান্যজন পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এতে এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বিএনপি কর্মী মোঃ শামীম মোল্লা, ছাত্রদলের রবিন আকন্দ, সিফাত, সাইফ, রিফাত, সাকিব ও ফয়সাল মোটরসাইকেল যোগে তিলশুনিয়া দক্ষিণ পাড়ার জামাত কর্মী মোহাম্মদ খলিল বেপারীর্ ইব্রাহিমের দোকানে যান। কটুক্তির প্রতিবাদ জানাতে ওই দোকানে যাবার সাথে সাথে জামাত কর্মী খলিল বেপারী ইব্রাহিম, তার পিতা খালেক বেপারী, কাওছার মোড়ল, সাইফুল ইসলাম আকন্দ, যোবায়ের সিকদার, হানিফ বেপারী, মোফাজ্জল মোড়ল সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সঙ্গবদ্ধ ভাবে বিএনপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করেন। এতে এলোপাথাড়ি মারধরে ছাত্রদলের সিফাত, ফাহিম, সাইফ, সাকিব মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয় এবং তাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তাদের ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী অভিযোগ করেন। চিকিৎসাধীন আহত ছাত্রদলের নেতাকর্মীদের খোঁজখবর নিতে শনিবার দুপুরে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান।
অপর দিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও থানায় একটি পাল্টা অভিযোগ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম জানান, ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতে ইসলামীর কর্মীদের মাঝে একটি মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই আহত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দুটির বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপির নেতাকর্মীদের উপর হামলা এবং মামলা দায়ের প্রতিবাদে চাঁদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিলশুনিয়া বাজারে শনিবার বিকালে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়লের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলায়মান মোড়লের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা আফজাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, চাঁদপুর ইউনিয়ন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মীর সেলিম, ইউনিয়ন বিএনপির নেতা আশরাফুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ তারেক রহমান দুর্জয় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com