1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr2219@gmail.com : contentmgr22 :
  3. contentmgr4693@yahoo.com : contentmgr46 :
  4. masudkapasiaatv@gmail.com : dailysokalerkontho :
  5. siteadmin6715@outlook.com : siteadmin67 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস: সফলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদীয়মান চ্যালেঞ্জের বস্তুনিষ্ঠ পর্যালোচনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ  শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন। কাপাসিয়া এসিল্যান্ড অফিসে গেইটের সামনের দোকানে চুরি, থানায় অভিযোগ।  গফরগাঁও অবৈধ বালু উত্তোলন , চুরির বালু বিক্রি হয় ভালুকা আর শ্রীপুর। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। আওয়ামীলীগ নেতা আশিকের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনের হিরিক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন? কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩১৬ Time View

 

কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর)  থেকে

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ২১ জুন রোববার সকালে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে ব্যাংকের গ্রাহক সেবায় এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান। সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির এ কর্মসূচির আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন। বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সদর সড়কে প্লেকার্ড হাতে বাদ্য বাজিয়ে ব্যাংক কর্মকর্তারা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন।

পূবালী ব্যাংক কাপাসিয়া শাখার কর্মকর্তা মোঃ আমান উল্লাহর প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক গাজীপুর আঞ্চলিক শাখার সহকারী উপমহাব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন সেলিম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি চিত্ত রঞ্জন সাহা, মীর মাসুদ করিম, ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার মোঃ ফজলে রাব্বী প্রমুখ। এছাড়া ব্যবসায়ী, গ্রাহক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, আলেম-ওলামা সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব খালেদ সাইফুল্লাহ।

আলোচনা সভায় ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়
নগদ লেনদেনের নির্ভরতা কমিয়ে আনতে পূবালী ব্যাংক পিএলসি দেশব্যাপী ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ পরিচালনা করছে । “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” স্লোগানে আয়োজিত এই ক্যাম্পেইনগুলোর প্রধান লক্ষ্য গ্রাহকদের ডেবিট/ক্রেডিট কার্ড, পিওএস মেশিন, মোবাইল অ্যাপ এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করা।
আয়োজিত ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য বিনামূল্যে নতুন ব্যাংক হিসাব খোলার সুযোগ রাখা হয়েছে, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, বুথগুলোতে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ও বাংলা কিউআর সেবার সুবিধা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে, ব্যবসায়ীদের জন্য পজ এবং বাংলা কিউআর আবেদনের সুবিধা এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা রয়েছে।

২১/৬/২০২৬
কাপাসিয়া, গাজীপুর।
০১৭১২৬৭৪২৮২.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com